গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড এর কেন্দ্রীয় মসজিদে দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক কে এম সামছুল আলম এবং ব্যাংকের সিইও এন্ড এমডি জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় প্রধান মন্ত্রীর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক আলোচনা সহ তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও মিলাদ মাহফিলে ব্যাংকের ডিএমডি, জিএম সহ সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী এবং ব্যাংকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি সুখি সমৃদ্ধ এবং উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ার লড়াইয়ে উনার চলার পথকে নির্বিঘ্ন করার জন্য দোয়া করা হয়।
