প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংক এর ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন

জনতা ব্যাংক এর ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন

0
জনতা ব্যাংক এর ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি’র আমানত ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাদের সাথে নিয়ে কেক কেটে এ অর্জন উদযাপন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলমসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি অনলাইন প্লাটফর্মে ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সকল শাখার নির্বাহী ও ব্যবস্থাপকবৃন্দ সংযুক্ত ছিলেন।

দেশের আর্থিক খাতের দুঃসময়েও জনতা ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও সমর্থনের জন্য ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বলেন, সকল কর্মকর্তা ও কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা ও অবিরত পরিশ্রমের ফলে জনতা ব্যাংক কাঙ্ক্ষিত এ মাইলফলকে পৌঁছেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version