প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশারের মায়ের ইন্তেকাল

অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশারের মায়ের ইন্তেকাল

0

অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশারের মা মিসেস সাহানা অক্তার গত ২৫ সেপেটম্বর, ২০২৫ তারিখ, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জননী ছিলেন। রত্নগর্ভা মিসেস সাহানা আক্তার পাঁচ সন্তান ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন,গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সাহানা আক্তারের মৃত্যুতে অগ্রণী ব্যাংক চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, ব্যবস্থপনা কর্তৃপক্ষ,কর্মকর্তা এবং কর্মচারীরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version