প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এবি ব্যাংক এর উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সমাপনী অনু্ষ্ঠান ও সনদ...

এবি ব্যাংক এর উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সমাপনী অনু্ষ্ঠান ও সনদ বিতরণ

0
এবি ব্যাংক এর উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সমাপনী অনু্ষ্ঠান ও সনদ বিতরণ

এবি ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত, এডিবি’র অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধায়নে মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” এর সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল অঞ্চলের ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ এবং তাদের মধ্য থেকে কয়েক জনকে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ঋণ দেওয়া হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক জনাব মধুসুদন বনিক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের পরিচালক জনাব ইমতিয়াজ আহমেদ মাসুম, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এবং প্রোগ্রাম ডিরেক্টর জনাব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর জনাব মোঃ আইয়ুব আলী । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক জনাব জেড. এম. বাবর খান। এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি এর হেড অব এসএমই ব্যাংকিং, জনাব ইফতেখার এনাম আওয়াল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও বরিশাল শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ বাকাউদ্দিন মিয়া এবং এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বরিশাল জেলার নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version