প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংকে সুইফট এমএক্স মাইগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

জনতা ব্যাংকে সুইফট এমএক্স মাইগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

0
জনতা ব্যাংকে সুইফট এমএক্স মাইগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

গত ৩১ অক্টোবর’২৫, শুক্রবার জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ চট্টগ্রামে ওভারসীজ ব্যাংকিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘সুইফট আইএসও ২০০২২ (এমএক্স) মাইগ্রেশন: ইন্ট্রোডিউসিং প্যাকস.০০৮ এন্ড প্যাকস.০০৯’ (ব্যাচ ০৪/২৫) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের মোট ২০ (বিশ) জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের জিএম মোহাম্মদ আনিস, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম-ইনচার্জ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব এবং ওভারসিজ ব্যাংকিং ডিপার্টমেন্টের ডিজিএম এম এম আজাদ ফারুকসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version