প্রচ্ছদ কর্পোরেট সংবাদ গ্রাহক সেবার মানোন্নয়নে এমটিবির কিউআর-ভিত্তিক ফিডব্যাক সিস্টেম চালু

গ্রাহক সেবার মানোন্নয়নে এমটিবির কিউআর-ভিত্তিক ফিডব্যাক সিস্টেম চালু

0
গ্রাহক সেবার মানোন্নয়নে এমটিবির কিউআর-ভিত্তিক ফিডব্যাক সিস্টেম চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গ্রাহক সেবার মান উন্নয়ন ও কর্মীদের জবাবদিহিতা বৃদ্ধি করতে চালু করেছে কিউআর-ভিত্তিক কাস্টমার ফিডব্যাক সল্যুশন। এমটিবির সার্ভিস কোয়ালিটি ডিপার্টমেন্ট ও ডিজিটাল ব্যাংকিং ডিভিশন যৌথভাবে এ উদ্যোগটি বাস্তবায়ন করেছে। গ্রাহকরা এখন প্রতিটি কর্মীর নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিক মতামত দিতে পারবেন।

অনুষ্ঠানটি উদ্বোধন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও; মোঃ বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও; মোঃ শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ হেড অব ট্রেজারি; উসমান রাশেদ মুয়ীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট; রেইস উদ্দীন আহ্‌মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও কোম্পানী সেক্রেটারি সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্ত।

এটি এমটিবির সেবা উৎকর্ষ, উদ্ভাবন এবং গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিংয়ের প্রতি অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version