প্রচ্ছদ কর্পোরেট সংবাদ যমুনা ব্যাংক পিএলসি’র ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেটেড বন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

যমুনা ব্যাংক পিএলসি’র ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেটেড বন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

0
যমুনা ব্যাংক পিএলসি’র ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেটেড বন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। বন্ডটির মেয়াদ ৭ বছর এবং বর্তমান সুদহার ১২.৬৫ শতাংশ। প্রতি ছয় মাসে কুপন পরিশোধের সুবিধা থাকায় এটি বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং ব্যাংকের Tier-II মূলধন আরো শক্তিশালী করবে।

যমুনা ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকরা। চেয়ারম্যান বলেন, যমুনা ব্যাংক সর্বদা গ্রাহকদের চাহিদার ভিত্তিতে নতুন সেবা নিয়ে আসছে এবং এই উদ্যোগ ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নেবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version