প্রচ্ছদ কর্পোরেট সংবাদ শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

0
শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। ৪ জানুয়ারি ২০২৬, রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৩০ হাজার পিস কম্বল বিতরণ করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভা-ার এবং ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কম্বল করা হচ্ছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version