প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংক পিএলসি’র অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংক পিএলসি’র অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

0
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংক পিএলসি’র অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিম—Financial Sector Fund for the Development of Micro, Small and Medium Enterprises (FSFDSMEs) এবং Cluster Financing Scheme-এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি’র মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৭% সুদ/মুনাফা হারে অর্থায়নের সুযোগ পাবেন।

এ উদ্যোগ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব নওশাদ মোস্তফা, সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

যমুনা ব্যাংক পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার জনাব নূর মোহাম্মদ এবং এসএমই বিজনেস প্রধান জনাব এন এইচ এম নুসরাত। এই চুক্তির মাধ্যমে যমুনা ব্যাংক পিএলসি দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে বাংলাদেশ ব্যাংকের স্বল্পমূল্যের পুনঃঅর্থায়ন সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম হবে, যা সিএমএসএমই খাতের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version