প্রচ্ছদ কর্পোরেট সংবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

0
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

০৩ জুন, বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন, জিয়া পরিষদ-জনতা ব্যাংক কেদ্রীয় কমিটি, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ-জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটি এবং জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি যৌথভাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আলোচনা সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, ব্যাংকের জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি শাহ জাহান এবং জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল আবেদিন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version