প্রচ্ছদ বিশেষ খবর জনতা ব্যাংক এর মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইনজীবিদের সাথে সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক এর মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইনজীবিদের সাথে সভা অনুষ্ঠিত

0
জনতা ব্যাংক এর মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইনজীবিদের সাথে সভা অনুষ্ঠিত

অর্থঋণ আদালতে ব্যাংকের চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ৮ জুন সোমবার বিজ্ঞ আইনজীবীদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ল’ ডিপার্টমেন্ট আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং ব্যাংকের প্যানেলভুক্ত আইনজীবীগণ অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান কার্যালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়া প্রধানগণ, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টসমূহের উপমহাব্যবস্থাপকবৃন্দসহ ল’ ডিপাটমেন্টের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের মাঠ পর্যায়ে বিভিন্ন শাখায় শ্রেণীকৃত ঋণের বিপরীতে অর্থঋণ আদালতে চলমান মামলাসমূহের বর্তমান অবস্থা ও সমস্যা চিন্থিতকরণ এবং তা নিরসনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version