প্রচ্ছদ কর্পোরেট সংবাদ শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্মারক...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট (মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত) এর মধ্যে ১৪ জুন ২০২৬ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি জনাব মো: শফিউল ইসলাম এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো: জহিরুল ইসলাম কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো: জহিরুল ইসলাম কাইয়ুম এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন। উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডপহোল্ডারগণ এখন থেকে প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর রুম ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস জনাব মো: খিরকিল নওয়াজ, ব্যাংকের কার্ড ডিভিশনের এসএভিপি জনাব মো: ইকরাউর রহমান টুলু, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব কে. এম. হারুনুর রশীদ এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর সেলস এন্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক জনাব মো: আরফিন হোসাইন-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version