প্রচ্ছদ বিশেষ খবর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “লিটিগেশন ম্যানেজমেন্ট” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এ অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন, ২০২৬ শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কোর্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিত করতে শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, সময়মতো মামলা দায়ের এবং মামলার কার্যক্রমের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি ব্যাংকে চলমান ৯০ দিনব্যাপী ‘শ্রেণীকৃত বিনিয়োগ আদায় অভিযান’ সফল করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ঋণ আদালত ঢাকার যুগ্ম জেলা জজ মোঃ মোশাররফ হোসেন। এসময় তিনি আইনি প্রক্রিয়া, লিটিগেশন সংক্রান্ত চ্যালেঞ্জ, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ, ডিক্রি জারি এবং কার্যকর বিনিয়োগ আদায়ের কৌশল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও বিচারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ লিগাল অফিসার সরাফত উল্লাহ, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, প্রিন্সিপাল অফিসার মোঃ শামীম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি ব্যাংকের লিটিগেশন ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে সহায়ক হবে এবং শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ে ইতিবাচক অবদান রাখবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version