২২ জুলাই ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকোরিয়া ও রামু এলাকায় ৩০৫০টি অসহায় ও গরীব পরিবারে মাঝে ত্রাণ (খাদ্য-সামগ্রী) বিতরণ করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কক্সবাজার শাখার ব্যবস্থাপক জনাব মো: জানে আলম এবং চকোরিয়া শাখার ব্যবস্থাপক জনাব মিজানুল করিম উপস্থিত থেকে অসহায় ও গরীব পরিবারে মাঝে উক্ত ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। ত্রাণ-সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক জনাব নুরুল আবচার রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান কায়সার-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
