প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ কৃষি ব্যাংকে জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান

বাংলাদেশ কৃষি ব্যাংকে জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান

0
বাংলাদেশ কৃষি ব্যাংকে জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান

বাংলাদেশ কৃষি ব্যাংক লোকাল প্রিন্সিপাল অফিস আয়োজিত জিএম অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ২৯ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্্তে আলী। লোকাল প্রিন্সিপাল অফিস (এলপিও) এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মাইনুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান। লোকাল প্রিন্সিপাল অফিসে বিভিন্ন গ্রেডে কর্মরত চারজন কর্মকর্তার মধ্যে সাধারণ ব্যাংকিংয়ে রিপা রানী দাস (মুখ্য কর্মকর্তা), মোঃ আনিসুর রহমান (কর্মকর্তা (ক্যাশ)), ফরেন এক্সচেঞ্জে সোহেল আহম্মেদ (মুখ্য কর্মকর্তা) এবং ঋণ ও অগ্রিমে মোঃ নূরুল ইসলাম (ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা)-কে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক ও সিবিএ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version