প্রচ্ছদ আবাসন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিহ্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিহ্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

0
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিহ্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আরও সমৃদ্ধ করবে বলে রিহ্যাবের পরিচালনা পর্ষদ আশা করে।

পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে রাষ্ট্রের নীতিগত সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়, এ ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানুষের মৌলিক আবাসন চাহিদা পূরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং আবাসন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে সাধারণ মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগে তাঁর নৈতিক ও সাংবিধানিক দিকনির্দেশনা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে রিহ্যাবের পরিচালনা পর্ষদ প্রত্যাশা করে।

রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের কল্যাণ আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version