প্রচ্ছদ ব্যাংক-বিমা অগ্রণী ব্যাংক পিএলসি’র ১৯তম বার্ষিক সাধারণ সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র ১৯তম বার্ষিক সাধারণ সভা

0
অগ্রণী ব্যাংক পিএলসি’র ১৯তম বার্ষিক সাধারণ সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট ২০২৬ অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সভায় প্রধান অতিথি ও সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এসময় পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো. সাঈদ কুতুব এবং ফয়েজ আহমেদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম (নির্বাহী পরিচালক), উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দ ও নিরীক্ষা ফার্মের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক তাঁর বক্তব্যে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন। আগামীতে ব্যাংকটি সকল আর্থিক সূচকে অধিক প্রবৃদ্ধি অর্জন করে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হিসেবে শীর্ষে অবস্থান করে নিতে পারবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি ব্যাংকের সকল ব্যবসায়িক ও আর্থিক সূচকে অগ্রগতি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ২০২৫ সালের ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক সূচক সমূহের অবস্থা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়সহ আমানত, ঋণ ও অগ্রিম, পরিচালন মুনাফা, আমদানি, রপÍানি, রেমিটেন্স, বিভিন্ন সেবা খাতে ব্যাংকের ভূমিকা উল্লেখ করে সমাজ তথা জাতীয় অর্থনীতিতে রাষ্ট্র মালিকানাধীন এই প্রতিষ্ঠানের অবদান ও সাফল্যের বিশদ বর্ণনা দেন।

তিনি বলেন, ২০২৫ সালে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১,৪২,৬৬১ কোটি টাকা যা ২০২৪ সালে ছিল ১,২৮,১০৬ কোটি টাকা এক্ষেত্রে প্রবৃদ্ধি ১৪,৫৫৫ কোটি টাকা বা ১১.৩৬%। সামগ্রিকভাবে, ২০২৫ সালে ব্যাংকের সুদ উপার্জনক্ষম সম্পদ ৮৫,৯২১ কোটি টাকা যা ২০২৪ সালে ছিল ৮৩,০৬৬ কোটি টাকা, এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৩.৪৩%।

ঋণ এবং অগ্রিম ২০২৪ সালের ৭৯,০৩৭ কোটি টাকা থেকে ১,৫৩৬ কোটি টাকা বা ১.৯৪% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ৮০,৫৭৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত ব্যাংকের মোট সংগ্রহকৃত আমানতের পরিমাণ ১,১৩,০২৯ কোটি টাকা যা ২০২৪ সালের ৯৯,২৩২ কোটি টাকা তুলনায় ১৩,৭৯৭ কোটি টাকা বা ১৩.৯০% বেশি। ব্যাংকের আমানতের মধ্যে সুদবিহীন/স্বল্পসুদবাহী আমানত ৫৫,৭৪৪ কোটি টাকা।২০২৫ সালে ব্যাংকের ঋণ-আমানত অনুপাত ছিল ৭১.২৯ %।

২০২৫ সালে ব্যাংক ২,৩৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে যা ২০২৪ সালে ছিল ১,৫১১ কোটি টাকা। অর্থাৎ, এ খাতে প্রবৃদ্ধির পরিমান ৮২৩ কোটি টাকা বা ৫৪.৪৬%। এ সময়ে ব্যাংকের পরিচালন ব্যয় বাংলাদেশ ব্যাংকের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুসারে নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে। ২০২৫ সালে ব্যাংকের পরিচালন ব্যয় ২০২৪ সালের তুলনায় ৭.০৮% হ্রাস পেয়েছে। ২০২৫ সালে ব্যাংক মোট ১০,৫৫৭ কোটি টাকা প্রভিশন সংরক্ষণ করেছে যা ২০২৪ সালের তুলনায় ১,৪৭৪ কোটি টাকা বা ১৬.২২% বেশি।

২০২৫ সালে ব্যাংকের পরিচালন দক্ষতায় যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে ব্যাংকের পরিচালন দক্ষতা সূচক সমূহ যেমন- Cost to Income Ratio, Return of Asset (ROA),  Return of Investment (ROI), Return on Equity (ROE) ইত্যাদি পূর্ববর্তী বছরের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।

অগ্রণী ব্যাংক ২০২৫ সালে ৩৩,৯৬১ কোটি টাকার বৈদেশিক রেমিট্যান্স অর্জন করেছে যা ২০২৪ সালে ছিল ২১,০৩৩ কোটি টাকা। এখাতে প্রবৃদ্ধির পরিমাণ ১২,৯২৮ কোটি টাকা বা ৬১.৪৬%। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৫ সালে ব্যাংকের আমদানির পরিমাণ ৫৪,৩৬৭ কোটি টাকা যা ২০২৪ সালে ছিল ৫০,৫৮৮ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধি ৭.৪৭%। ২০২৫ সালে ব্যাংকের রপ্তানির পরিমাণ ছিল ১৩,২৫২ কোটি টাকা। ২০২৫ সালে ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০,৯৪০ কোটি টাকা যা ২০২৪ সালে ছিল ৩২,০০২ কোটি টাকা। অর্থাৎ, ২০২৫ সালে ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে ১,০৬২ কোটি টাকা। ২০২৫ সালে অগ্রণী ব্যাংক এ যাবৎ কালের সর্বোচ্চ পরিমান খেলাপী ঋণ আদায় করেছে। অগ্রণী ব্যাংক ২০২৫ সালে শ্রেণীকৃত ঋণ আদায়ের ক্ষেত্রে নগদ ১,০০৯ কোটি সহ মোট ১০,২৩৪ কোটি টাকা পুনরুদ্ধার করেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version