প্রচ্ছদ বিশেষ খবর কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0
কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“আমার শহর, আমার দেশ- পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ” -এই প্রত্যয়কে সামনে রেখে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ‘কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্ট’-এর আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দুই শিস্প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. আব্দুস সালাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি ব্যাংকের পরিচালকবৃন্দ, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির পরিচ্ছন্নতা, সবুজায়ন, বৃক্ষরোপণ, ব্যক্তিগত সচেতনতা, মাদক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ও সবুজায়ন একটি সুন্দর ও বাসযোগ্য শহরের অন্যতম পূর্বশর্ত। শুধু রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখলেই হবে না, আমাদের শহরকে সবুজ করে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণ করা প্রতিটি গাছের যতœ নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা ও সবুজায়নের এই চর্চা আমাদের ব্যক্তিগত জীবন ও সামাজিক আচরণের অংশ হতে হবে। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখে, একটি করে গাছ লাগায় এবং সেই গাছের পরিচর্যা করে, তাহলে সম্মিলিতভাবে আমরা একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. আব্দুস সালাম বলেন, “প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। দেশ ও প্রকৃতি রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই।” তিনি আরও বলেন, “মাদক থেকে বাঁচতে হলে তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ করতে হবে।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা) বলেন, “পরিচ্ছন্ন ঢাকা গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে এ ধরনের সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version