রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সাথে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএল-এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএল-এর পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এই নিয়োগ প্রদান করা হয়। নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ইআইআইএল পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুরুল আলম।
