ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান এবং ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পর্ষদ সভাকক্ষে আইবিসিএফের ৬৭তম সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
সভায় আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের আইবিসিএফের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
সভায় সদস্য ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নূরুন নেওয়াজ, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ফিরোজুর রহমান, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ সাহিদ, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।
এ ছাড়া আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, ঢাকা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী, ঢাকা ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান এসইভিপি মো. টিপু সুলতান, ব্যাংক এশিয়া পিএলসির ইসলামিক ব্যাংকিং ডিভিশনের এভিপি মো. আজাদ রহমান এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম সভায় উপস্থিত ছিলেন।
