প্রচ্ছদ বিশেষ খবর সম্মিলিত ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত

0
সম্মিলিত ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১৪তম সভা ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান সভাপতিত্ব করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version