অগ্রণী ব্যাংকে AI (Artificial Intelligence) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম (Parsoma Alam), উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার (Md. Abul Bashar) ও রূবানা পারভীন (Rubana Pervin) । ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং সহকারী মহাব্যবস্থাপক এ কর্মশালায় অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের সাইবার সিকিউরিটি ইউনিটের নির্দেশনা মতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও AI Agent Governance সংক্রান্ত এ কর্মশালার আয়োজন করা হয়। ProSkill Academy Gi AI Trainer & Consultant মো. ইমদাদুল ইসলাম ব্যাংকিং সেক্টরে AI ব্যবহারের প্রয়োজনীয়তা, ঝুঁকি এবং ভবিষৎ- বিষয়ক এ কর্মশালার সেশনটি পরিচালনা করেন।
