প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বিএপিএলসি নির্বাহী কমিটির সঙ্গে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের বৈঠক

বিএপিএলসি নির্বাহী কমিটির সঙ্গে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের বৈঠক

0
বিএপিএলসি নির্বাহী কমিটির সঙ্গে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের বৈঠক

বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিস্টেড কোম্পানীজ (বিএপিএলসি)-এর নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল, সংগঠনের সভাপতি মি. রিয়াদ মাহমুদ-এর নেতৃত্বে, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আগারগাঁওয়ের শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার সিকিউরিটিজ এক্সচেঞ্জ ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মি. মাসুদ খান এবং অন্যান্য কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও অধিকতর শক্তিশালীকরণ এবং তালিকাভুক্ত কোম্পানিসমূহের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রক ও নীতিগত বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

আলোচনায় বিশেষভাবে তালিকাভুক্ত কোম্পানির ব্যবসা পরিচালনা সহজতর করার লক্ষ্যে বিদ্যমান বিভিন্ন নিয়ন্ত্রক বিধান পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং যেখানে প্রযোজ্য সেখানে যথোপযুক্ত শিথিলকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নতুন ও যোগ্য কোম্পানিগুলোকে প্রাথমিক গণপ্রস্তাবের (ওচঙ) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত ও আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় নীতি ও নিয়ন্ত্রক সহায়তার বিষয়েও আলোচনা হয়।

বিএপিএলসি প্রতিনিধিদল দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য একটি স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য, স্থিতিশীল ও ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে দেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক এবং সামগ্রিক অর্থনীতির প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন। আলোচনায় পুঁজিবাজারে নতুন বিনিয়োগ ও তালিকাভুক্তি উৎসাহিত করা, বিদ্যমান তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি এবং বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিএপিএলসি প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং নির্বাহী কমিটির সদস্য রোকেয়া কাদের, হুমায়ুন রশীদ, সৈয়দ ফারজানাহ চৌধুরী, শরীফ শাহ জামাল রাজ, জিয়াদ রহমান, মো. ইমাম শাহীন, হাসান তারেক, মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম আখন্দ (অব.), মো. জাহিদুল ইসলাম এবং মো. আবদুল্লাহ আল এমরান। এছাড়া বিএপিএলসির সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএসইসির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান, মো. নাফীজ আল তারিক এবং হোসাইন সাদাত।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version