প্রচ্ছদ আবাসন ঢাকা সাউথ ডেভেলপারস্ ফোরামের ২য় বর্ষপূর্তি ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত

ঢাকা সাউথ ডেভেলপারস্ ফোরামের ২য় বর্ষপূর্তি ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত

0

ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের ২য় বর্ষপূর্তি ও বার্ষিক বনভোজন-২০২৬ আজ শুক্রবার মুন্সিগঞ্জের মডার্ন গ্রীণ পার্ক অ্যান্ড রিসোর্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে সাউথ ডেভেলপারস ফোরামের বিপুলসংখ্যক সদস্য ও আবাসন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের জেনারেল সেক্রেটারী ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, অন্যান্য ভাইস প্রেসিডেন্টবৃন্দ, পরিচালকবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি মোঃ সহিদুল ইসলাম সহ মিরপুর ও উত্তরা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বনভোজনকে ঘিরে ডেভেলপারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আবাসন খাতের চলমান পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়েও নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়।

আনন্দঘন এ আয়োজনের মধ্য দিয়ে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version