০৮ অক্টোবর’২৬ বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন । বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগীয় অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান উপস্থিত শাখা ব্যাস্থাপকদের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ সিএসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখতে আহ্বান জানান।
