প্রচ্ছদ কর্পোরেট সংবাদ কমিউনিটি ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

0
কমিউনিটি ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর, ২০২৬) কমিউনিটি ব্যাংকের হেড অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপএম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ; জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ; জনাব মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম (সেবা), মহাপরিচালক, এসআরবি; জনাব মোঃ কামরুল আহসান, অ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আতিকুর রহমান বিপিএম, ডিআইজি (ফাইন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; জনাব খন্দকার শামিমা ইয়াছমিন, অ্যাডিশনাল ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইট্যান্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা), ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; ড. মোঃ মোর্শেদ হাসান খান, স্বতন্ত্র পরিচালক; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version