প্রচ্ছদ ব্যাংক-বিমা এবি ব্যাংক এর নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন

এবি ব্যাংক এর নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন

0
এবি ব্যাংক এর নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি নতুন ডিপোজিট প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন করেছে। ‘শতকেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে নতুন এই প্রোডাক্টটি গ্রাহকদের আকষর্ণীয় মুনাফার পাশাপাশি মাত্র ১০০ দিনেই সর্বোচ্চ রিটার্নের সুবিধা দেবে।
চট্টগ্রাম নগরীর সদ্য স্থানান্তরিত দেওয়ানহাট শাখায় নতুন এই প্রোডাক্টটির উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট জনাব আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড এম বাবর খান, উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইফতেখার এনাম আওয়ালসহ ব্যাংকের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version