প্রচ্ছদ ব্যাংক-বিমা এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

0
এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সোনালী ব্যাংক পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এমটিবি সোনালী ব্যাংক পিএলসি-কে কার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় সোনালী ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ডিজিটাল পেমেন্ট সেবার পরিধি সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় লেনদেনের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক দুটি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে সোনালী ব্যাংক পিএলসি-এর পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version