প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ নূরুল হুদা

জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ নূরুল হুদা

0
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ নূরুল হুদা

মোঃ নূরুল হুদা সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি’র ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল অপারেশনস (প্রাতিষ্ঠানিক কার্যক্রম) বিভাগের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বও পালন করেন।

১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ন শাখা বিশেষ করে প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারি ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিুভিশন এবং খুলনা ও বরিশাল বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

মোঃ নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৯২ সালে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বি.কম অনার্স ও ১৯৯৩ সালে ব্যাংকিং বিষয়ে এম.কম. ডিগ্রী সম্পন্ন করেন। পরে এক্ই বিশ্ববিদ্যালয় হতে তিনি মার্কেটিং বিষয়ে ইএমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি আইবিবির ডিপ্লোমেড এসোসিয়েট। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষন ও কর্মশালায় অংশগ্রহন করেন।
তিনি ১৯৭২ সালে পিরোজপুরের নেছারাবাদ থানার সুটিয়াকাঠি গ্রামের গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহন করেন ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version