প্রচ্ছদ কর্পোরেট সংবাদ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে সমাবেশ ও...

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে সমাবেশ ও র‍্যালি

0
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে সমাবেশ ও র‍্যালি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশ এবং ব্যাংকিং সেক্টরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন এবং সমিতির আহ্বায়ক ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম ও বাংলাদেশ কৃষি ব্যাংক ওমেন্স ফোরামের নেতৃবৃন্দসহ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version