প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক

সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক

0
সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক

আমানত সংগ্রহে সাফল্য, কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও শাখাকে পুরস্কৃত করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA) ক্যাম্পেইনে আমানত সংগ্রহে ব্যক্তিগত সাফল্য এবং শাখাভিত্তিক পারফরম্যান্সের জন্য সেরা পারফরমার ও সেরা শাখাকে এ স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, সময় সাশ্রয় এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘Online BO Account Opening Facility’ এবং ‘Development and Implementation of Santra Portal’-এ দুটি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।

এ স্বীকৃতি ব্যাংকের কর্মদক্ষতা, উদ্ভাবন ও দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগের প্রতিফলন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের দিকনির্দেশনায় কর্মকর্তাদের ক্ষমতায়ন ও দক্ষতা বিকাশে গুরুত্বারোপ তাঁদের নিজ নিজ সম্ভাবনা ও সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংকের অগ্রযাত্রায় অর্থবহ অবদান রাখতে অনুপ্রাণিত করছে।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও শাখাগুলোকে অভিনন্দন জানিয়ে কমিউনিটি ব্যাংক ভবিষ্যতেও মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন, উৎকষের্র স্বীকৃতি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছে। এর মাধ্যমে ব্যাংকিং সেবার মানোন্নয়ন ও গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায় ব্যাংকটি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version