প্রচ্ছদ কর্পোরেট সংবাদ আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও জে.পি. মরগ্যানের সঙ্গে মুরাবাহা চুক্তি স্বাক্ষর

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও জে.পি. মরগ্যানের সঙ্গে মুরাবাহা চুক্তি স্বাক্ষর

0
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও জে.পি. মরগ্যানের সঙ্গে মুরাবাহা চুক্তি স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা ও স্বল্পমেয়াদি ট্রেজারি কার্যক্রম আরও দক্ষ করার লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জে.পি. মরগ্যানের সঙ্গে একটি মাস্টার মুরাবাহা চুক্তি সম্পাদন করেছে।

এ চুক্তির আওতায় জে.পি. মরগ্যানে রক্ষিত ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রার স্থিতি থেকে শরীয়াহসম্মত পদ্ধতিতে ওভারনাইট রিটার্ন অর্জনের সুযোগ তৈরি হবে। এর ফলে ব্যাংকের বৈদেশিক মুদ্রার স্থিতির আরও কার্যকর ব্যবহার এবং স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনা জোরদার হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জে.পি. মরগ্যান বাংলাদেশ অফিসপ্রধান ও এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সাজ্জাদ আনাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর ট্রেজারি বিভাগ প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবদুল মবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (এফআই), অফশোর ও রেমিট্যান্স বিজনেস বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মীর মো. হাসানুল জাহেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সহযোগিতার মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তার ট্রেজারি কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার স্থিতির সর্বোত্তম ব্যবহার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স নিষ্পত্তি কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version