প্রচ্ছদ ব্যাংক-বিমা অগ্রণী ব্যাংক এর কুমিল্লা সার্কেলে টাউন হল সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক এর কুমিল্লা সার্কেলে টাউন হল সভা অনুষ্ঠিত

0
অগ্রণী ব্যাংক এর কুমিল্লা সার্কেলে টাউন হল সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংক পিএলসির কুমিল্লা সার্কেলের উদ্যোগে ৬ নভেম্বর ২০২৬ কুমিল্লার ঢুলিপাড়াস্থ ফান টাউনে বিশেষ টাউন হল সভা অনুষ্ঠিত হয়। কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ বিভিন্ন প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম (Mohammad Fazlul Karim)। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ ইখতিয়ার উদ্দীন (Md. Ekhtiar Uddin)। সভাপতিত্ব করেন সার্কেলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের কাছে ঋণ সুবিধা পৌঁছে দেওয়া, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং সুশাসন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। পরে তিনি সার্কেলাধীন অঞ্চল ও শাখা প্রধানদের সঙ্গে ব্যবসায়িক অগ্রগতি ও করণীয় নিয়ে মতবিনিময় করেন। সভায় তাৎক্ষণিকভাবে ৯ কোটি ৭৬ লক্ষ টাকার ঋণ বিতরণ এবং ৪৩ লক্ষ ২০ হাজার টাকার খেলাপি ঋণ নগদ আদায় করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাহক, অঞ্চল প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version