বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ) ও জাতীয়তাবাদী ফোরাম এর কর্মকর্তা-কর্মচারীগণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও গণজমায়েতে ০৭ নভেম্বর ২০২৬ তারিখে অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যদার সাথে পালন করেন। এ সময় বিকেবি এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ উইমেন ফোরাম এর নেত্রী তাসলিমা আক্তার (লিনা) ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
