আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ও ব্যবস্থাপকদের নেতৃত্বের গুণাবলি, আন্তঃব্যক্তিক দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ‘কানেক্ট, ইনফ্লুয়েন্স এন্ড গ্রো: লিডাশিপ ডেভেলপমেন্ট এন্ড ইন্টারপার্সোনাল এক্সেলেন্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর, ২০২৬ মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে দক্ষ নেতৃত্ব, কার্যকর যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত জ্ঞানের পাশাপাশি কর্মকর্তাদের নেতৃত্বের গুণাবলি, দলগত সমন্বয় ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়া’স ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। তিনি বাস্তবভিত্তিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কৌশল উপস্থাপন করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৪০ জন সিনিয়র এক্সিকিউটিভ ও ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে নেতৃত্বের ধারণা ও বিকাশ, ইমোশনাল ইন্টেলিজেন্স, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা ও দলগত কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয় Ñ যা কর্মক্ষেত্রে উন্নত কর্মসম্পাদন ও উন্নত গ্রাহকসেবায় সহায়ক হবে।
