কর্পোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এ ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরীতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১২ নভেম্বর ২০২৬ইং তারিখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫ এর আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব জনাব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহাজাহান এফসিএস, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার প্রমূখ উপস্থিত ছিলেন।
