প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এ বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের...

‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এ বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত

0
‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এ বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত

‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি (Participation Agreement) ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকে স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইন্যাবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর পরিচালক এ, কে, এম নূরুন্নবী এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ডকুমেন্ট বিনিময় করেন। এ চুক্তির মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন কার্যক্রমে বাংলাদেশ কৃষি ব্যাংকের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হলো। দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও রপ্তানি খাতের বিকাশে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সজীব কুমার দাস সহ ‍উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version