প্রচ্ছদ কর্পোরেট সংবাদ কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত

0
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৮৩তম সভা বুধবার (২৫ নভেম্বর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম।

সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার, ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল, গ্রাহককেন্দ্রিক, উদ্ভাবনী ও টেকসই করার লক্ষ্যে এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) জনাব এ. কে. এম. আওলাদ হোসেন; অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) জনাব মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি (এইচআরএম) জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) জনাব সরদার নুরুল আমিন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস.) জনাব মো. আহসান হাবিব পলাশ, বিপিএম (সেবা); স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি জনাব মো. কামরুল আহসান; ডিআইজি (ফাইন্যান্স) জনাব মো. আতিকুর রহমান, বিপিএম; অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন; বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা); অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) জনাব খন্দকার শামিমা ইয়াছমিন এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জনাব কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা) উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জনাব সৈয়দ রফিকুল হক এবং জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ; কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম, এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. আস্থা, নিরাপত্তা ও অগ্রগতির অঙ্গীকার নিয়ে গ্রাহককেন্দ্রিক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ব্যাংকটি সুশাসন, দক্ষতা, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version