স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫০তম সভা ২৩ জুলাই ২০২৫ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ ও মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান এবং শরি‘আহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
