প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংক এর ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক এর ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

0
জনতা ব্যাংক এর ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

জনতা ব‌্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় শাখা ব‌্যবস্থাপক সম্মেলন গত ২৫ জুলাই শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব‌্যাংকের চেয়ারম‌্যান মুহঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব‌্যাংকের ব‌্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ও উপব‌্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব‌্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ময়মনসিংহ বিভাগের এরিয়া প্রধানগণ ও অন‌্যান‌্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব‌্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version