প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মেঘনা ব্যাংক এর চট্রগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি এএমএল/সিএফটি প্রশিক্ষণ কর্মশালা

মেঘনা ব্যাংক এর চট্রগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি এএমএল/সিএফটি প্রশিক্ষণ কর্মশালা

0
মেঘনা ব্যাংক এর চট্রগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি এএমএল/সিএফটি প্রশিক্ষণ কর্মশালা

সম্প্রতি, ব্যাংক খাতে মানি লন্ডারিং প্রতিরোধ জোরদার ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনতা বাড়াতে মেঘনা ব্যাংকের চট্রগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপি এএমএল/সিএফটি প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণটি পরিচালনা করেছেন ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা জনাব মো: ছাদেকুর রহমান, এবং উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা জনাব মো: নিজাম উদ্দিন পারভেজ। উক্ত প্রশিক্ষণে জনাব সঞ্জয় কুমার সাহা, আঞ্চলিক প্রধান, চট্রগ্রাম অঞ্চল ও জনাব রাশেদুল আলম, বিভাগীয় প্রধান, মানব সম্পদ বিভাগ উপস্থিত ছিলেন।

ব্যাংক ম্যানেজমেন্ট বিশ্বাস করে যে, ব্যাংক কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকে একটি কার্যকর এএমএল/সিএফটি পরিপালন কাঠামো তৈরি করতে সাহায্য করবে যা দেশের এএমএল/সিএফটি পরিপালন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version