জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন জুন ২০২৫ ঢাকা-উত্তর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ৪ আগস্ট ২৫ সোমবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম সম্মেলেনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা-দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়াপ্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, সঠিক কর্মপন্থা তৈরি করে ব্যাংকের নগদ আদায় বাড়াতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনে সবার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বলেন, গ্রাম-শহরাঞ্চল থেকে টাকা সংগ্রহ করে হেড অফিসে না পাঠিয়ে, যেখানকার আমানত সেখানেই বিনিয়োগ করতে হবে।
