প্রচ্ছদ বিশেষ খবর এবি ব্যাংক-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এবি ব্যাংক-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
এবি ব্যাংক-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসি.-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ই আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব কাইজার এ. চৌধুরী। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় জনাব সাজির আহমেদকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত এবং ডঃ নাসিমা এ. রহমানকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন করা হয়।

সভায় পরিচালক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৪ গৃহীত হয়। এছাড়াও, ২০২৫ সালের জন্য এমএম রহমান এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে এবছর এবি ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের ৪৩ বছর পূর্ণ করেছে। সভায় ব্যাংকের এই চার দশকের সঙ্গী সকল নীতিনির্ধারক, শেয়ারহোল্ডারবৃন্দ, আমানতকারী, গ্রাহক এবং পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version