প্রচ্ছদ কর্পোরেট সংবাদ পিডিবিএলের ১৫তম এজিএমে এমটিবি’র সৈয়দ মাহবুবুর রহমান পুনর্নির্বাচিত চেয়ারম্যান

পিডিবিএলের ১৫তম এজিএমে এমটিবি’র সৈয়দ মাহবুবুর রহমান পুনর্নির্বাচিত চেয়ারম্যান

0
পিডিবিএলের ১৫তম এজিএমে এমটিবি’র সৈয়দ মাহবুবুর রহমান পুনর্নির্বাচিত চেয়ারম্যান

‘প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড’ (পিডিবিএল)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী,সৈয়দ মাহবুবুর রহমান। পিডিবিএল-এর ২০টি সদস্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীগণ / প্রতিনিধিগণ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ট্রেজারী প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যথাক্রমে চেয়ারম্যান ও ট্রেজারার হিসেবে পুনঃনির্বাচিত হন। জনতা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ মজিবুর রহমান ভাইস চেয়ারম্যান হিসেবে নবনির্বাচিত হন।

এছাড়াও, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অসীম কুমার সাহাকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version