প্রচ্ছদ ব্যাংক-বিমা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং এর জন্য ক্রেস্ট ও সম্মাননা স্মারক অর্জন করল...

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং এর জন্য ক্রেস্ট ও সম্মাননা স্মারক অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

0
বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং এর জন্য ক্রেস্ট ও সম্মাননা স্মারক অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
বাংলাদেশ ব্যাংক থেকে ২০২৪ সালের সাসটেইনেবল রেটিং এর জন্য ক্রেস্ট ও সম্মাননা স্মারক অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ২০ আগস্ট ২০২৫ইং তারিখে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এর নিকট থেকে উক্ত ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৪ সালে ব্যাংকিং কার্যক্রমে বিভিন্ন সূচকে সন্তোষজনক অগ্রগতি ও উৎকর্ষতার জন্য এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংক ২০২০ সাল থেকে সাসটেইনেবল ফাইন্যান্স, গ্রীণ রিফাইন্যান্স, কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), কোর ব্যাংকিং সাসটেইনেবেলিটি এবং ব্যাংকিং সেবার পরিধি ক্যাটাগরীর উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করে আসছে। বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের সম্মানজনক স্বীকৃতি অর্জন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আরো বেগবান করার পাশাপাশি গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে।
শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version