প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সোনালী ব্যাংক এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সোনালী ব্যাংক এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

0
সোনালী ব্যাংক এ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ০৩ সেপ্টেম্বর বুধবার এ উপলক্ষে প্রধান কার্যালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সভায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মো. শওকত আলী খান। সভায় ফায়ার সার্ভিস প্রতিনিধি দল অগ্নিকাণ্ড সৃষ্টির কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা এবং করণীয়সহ নানা বিষয় তুলে ধরেন। পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস টিমের যৌথ অংশগ্রহণে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version