প্রচ্ছদ বিশেষ খবর অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপক সম্মেলন ময়মনসিংহে

অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপক সম্মেলন ময়মনসিংহে

0
অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপক সম্মেলন ময়মনসিংহে

অগ্রণী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ সার্কেলের ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষে সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে মিট দ্যা বরোয়ার ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ময়মনসিংহে অনুষ্ঠিত এই ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়সহ স্বল্পসুদ্ধি আমানত সংগ্রহ, সিএমএসএমই ঋণ বিতরণ, নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান এবং ব্যবস্থাপকগণকে নির্দেশনা দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version