শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলার সদর এলাকার কাচু মিয়ার কলোনীর বাসিন্দা মোছাঃ ফাহমিদা আক্তার এর দুই পায়ের হাঁড়ের পচে যাওয়া অংশের অপারেশনের জন্য ১০.০০ (দশ) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ০৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএভিপি এবং সুবিদ বাজার শাখার ব্যবস্থাপক জনাব এ. কে রেজা আহমেদ চৌধুরী ব্যাংকের পক্ষ থেকে মোছাঃ ফাহমিদা আক্তার-কে উক্ত অনুদানের চেক প্রদান করেন। চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে ব্যাংকের সুবিদ বাজার শাখার জেইও জনাব রেজা নুরতাজ জামান এবং সিনিয়ার অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
