প্রচ্ছদ ব্যাংক-বিমা সোনালী ব্যাংক অনলাইনে বিএডিসির ফি-চার্জ আদায় করবে 

সোনালী ব্যাংক অনলাইনে বিএডিসির ফি-চার্জ আদায় করবে 

0
সোনালী ব্যাংক অনলাইনে বিএডিসির ফি-চার্জ আদায় করবে 

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ চার্জ, সার-বীজ বিক্রয় ও ঠিকাদার/ডিলার লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও বিএডিসির সদস্য পরিচালক (অর্থ) সৌরেন্দ্র নাথ সাহা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম ও হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version