প্রচ্ছদ ব্যাংক-বিমা বাংলাদেশ কৃষি ব্যাংক এর সিলেট বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক এর সিলেট বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

0
বাংলাদেশ কৃষি ব্যাংক এর সিলেট বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেট বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক অর্জন বিষয়ক সম্মেলন ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সিলেটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। সম্মেলনে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ব্যবসায়িক সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে বাংলাদেশ কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তিনি চলতি অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে গতিশীলতা আনয়ন ও ব্যাংকটিকে লাভজনক পর্যায়ে উন্নীতকরণে জন্য সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। সিলেট বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান এবং পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে সিলেট বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version